ক্যাননের আম উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ক্যানন পণ্যের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেড তাদের সব ডিলার, রিসেলার এবং ক্যানন সিস্টেম পণ্যের ব্যবসায়ীদের মধ্যে আম বিতরণ করেছে। সম্প্রতি ঢাকার আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের ইসিএস মার্কেটের ব্যবসায়ীদের আম দিয়ে আপ্যায়ন করা হয়। এ সময় জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি