ক্যাননের ঊর্ধ্বতন কর্মকর্তার বাংলাদেশ সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা চুয়া ইন কিয়াত কেভিন বাংলাদেশ সফরে আসেন। এই সফরে তিনি বাংলাদেশে ক্যানন পণ্যের অবস্থা দেখার পাশাপাশি বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখেন। পরে গত মঙ্গলবার ক্যাননের ডিলারদের সঙ্গে এক সভায় অংশ নেন। এ সময় তাঁর সঙ্গে জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী আবদুল্লাহ এইচ কাফি উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।এ সময়ে চুয়া ইন কিয়াত কেভিন বলেন, ‘এশিয়া ক্যাননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার এবং বাংলাদেশকে ক্যানন সব সময় অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে থাকে। আশা করি, আগামী দিনগুলোতে বাংলাদেশের ক্রেতাদের মধ্যে ক্যাননের পণ্য সম্পর্কে আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’