ক্যাননের নতুন ডিএসএলআর ক্যামেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ক্যাননের নতুন একটি ডিজিটাল এসএলআর ক্যামেরা এনেছে পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস। ইওএস ৫৫০ডি মডেলের এ ক্যামেরা ওজনে হালকা। ১৮ মেগাপিক্সেলের এই ক্যামেরায় রয়েছে এপিএস-সি সিএমওএস সেন্সর। এতে আরও আছে ৩ ইঞ্চির এলসিডি পর্দা। এটি দিয়ে এইচডি মানে ভিডিওচিত্রও ধারণ করা যাবে। ক্যামেরায় রয়েছে ৩.৫ এমএম স্টেরিও মাইক্রোফোন সকেট। এতে আছে ১৮-৫৫ মিলিমিটারের জুম লেন্স। —বিজ্ঞপ্তি