ক্যাননের নতুন ডিএসএলআর ক্যামেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন তাদের ডিএসএলআর সিরিজে নতুন সংস্করণ যোগ করছে। ক্যানন ৫ডি মার্ক ৩ সংস্করণের ক্যামেরাটি মার্চের ২ তারিখে বাজারে আনার ঘোষণা দিতে পারে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য দিয়েছে।ক্যাননের ৫ডি মার্ক ৩ সংস্করণটি এ বছরের ৭ ফেব্রুয়ারি টোকিওতে ঘোষণা দেওয়া নাইকনের ডি৮০০ সংস্করণটির মতোই। ২০১১ সালেই ক্যানন ৫ডি মার্ক ৩ ক্যামেরা বাজারে আনছে এমন গুজব চাউর হয়েছিল। কিন্তু জাপানের ভূমিকম্প ও সুনামির পাশাপাশি থাইল্যান্ডের বন্যা পরিস্থিতিতে পড়ে এ ক্যামেরাটি বাজারে আনতে পারেনি প্রতিষ্ঠানটি। ক্যাননের ৫ডি মার্ক ৩ ক্যামেরায় থাকছে ২২ মেগাপিক্সেল ফুল ফ্রেম সেন্সর, ৬১ পয়েন্ট অটোফোকাস সিস্টেম ৩ দশমিক ২ ইঞ্চি এলসিডি ডিসপ্লে, ডুয়াল কার্ড স্লট। ক্যানন ৫ডি মার্ক ৩ ক্যামেরার দাম হতে পারে প্রায় আড়াই লাখ টাকা।