ক্যান্টরের কর্ণপাত
গণিতবিদ জর্জ ক্যান্টরের সেট তত্ত্ব তাঁর মেধার এক অসাধারণ নিদর্শন। মূলদ সংখ্যা গণনার ব্যাপারে তার প্রমাণ ছিল সত্যি অনন্য। আরও মজার বিষয় হলো, তিনি একই সঙ্গে দেখিয়েছিলেন যে বাস্তব সংখ্যার গণনা সম্ভব নয়! একটি অসীম সেট তখনই গণনা করা সম্ভব, যখন এর উপাদানগুলো কাউন্টিং নম্বরের সঙ্গে মিলে যাবে।মূলদ সংখ্যার জন্য তিনি সব ভগ্নাংশ বের করার একটি ব্যবস্থা বের করেন। একই সঙ্গে সেগুলো কাউন্টিং নম্বরের সঙ্গে মিলিয়ে দেখার একটা ব্যবস্থাও করেন। মূলদ সংখ্যার ক্ষেত্রে মেলানোটা সম্ভব হলেও বাস্তব সংখ্যার ক্ষেত্রে সম্ভব হয়নি। তাই তিনি সিদ্ধান্ত দেন, বাস্তব সংখ্যার গণনা সম্ভব নয়! ওই ব্যবস্থা অনেকটা এ রকম—. ০ ০ ১ ২ ৩ ৪ ৮ ৬ ৭ . . .. ০ ০ ১ ১ ২ ৯ ৮ ৭ ৮ . . .. ১ ৯ ৭ ৩ ০ ৪ ৮ ৩ ৯ . . . . ০ ২ ৮ ৩ ৭ ১ ৬ ৮ ৪ . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . প্রথমে তিনি ওপরের ছবিটির মতো সংখ্যার একটি তালিকা তৈরি করেন। ধরে নেওয়া যাক, ০-১ এর মাঝের সব কটি সংখ্যা এখানে আছে। এবার তিনি কর্ণ বরাবর খেয়াল করলেন। কর্ণ থেকে অঙ্কগুলো নিয়ে সংখ্যা বানালেন এবং কর্ণের অঙ্কগুলো পরিবর্তন করে দিলেন। তিনি এই পরিবর্তনের কাজটা প্রতিটা অঙ্কের সঙ্গে শুধু ১ যোগ করেও করতে পারেন। অতঃপর সামনে একটি দশমিকের বিন্দু বসিয়ে দিলেন। ক্যান্টরের ভাষ্যমতে, এই তালিকায় ০ থেকে ১-এর মধ্যে থাকা সব বাস্তব সংখ্যা থাকার কথা। কিন্তু সেটা আসলে হচ্ছে না। কারণ, কর্ণ ব্যবহার করে প্রতিবার তিনি নতুন সংখ্যা পাচ্ছেন, যেটা আগের তালিকায় ছিল না।এটাই ছিল তাঁর দ্ব্যর্থকতা বা কন্ট্রাডিকশন। এখান থেকেই ক্যান্টর বলেছিলেন, বাস্তব সংখ্যার গণনা সম্ভব নয়। যে প্রমাণটি এখানে দেখানো হলো সেটিকে গণিতের জগতের ক্যান্টরের কর্ণপাত (Cantor’s Diagonal Argument) বলা হয়।রূপন্তী নাথ