ক্যাপবিহীন পেনড্রাইভ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি বাংলাদেশের বাজারে এসেছে ট্রানসেন্ড ব্র্যান্ডের জেট ফ্ল্যাশ ৩৬০ মডেলের নতুন তিনটি পেনড্রাইভ। এ পেনড্রাইভের জন্য ক্যাপ বা ঢাকনার প্রয়োজন পড়ে না।৪.৩ গ্রাম ওজনের এই পেনড্রাইভ ইউএসবি টু ও ইউএসবি থ্রি উভয় পোর্ট সমর্থন করে। ৪৫ মিলিমিটার পুরু পেনড্রাইভ দৈর্ঘ্যে ১৮. ৩ মিলিমিটার ও প্রস্থে ৭.৫ মিলিমিটার। ট্রানসেন্ডের ব্র্যান্ডের জেট ফ্ল্যাশ ৩৬০ মডেলের ৮ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার পেন ড্রাইভের দাম পড়বে ৬০০ টাকা, ১৬ গিগাবাইটের দাম পড়বে এক হাজার টাকা ও ৩২ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার পেন ড্রাইভের দাম পড়বে দুই হাজার টাকা।বাংলাদেশের বাজারে নতুন এ তিনটি পেনড্রাইভ এনেছে কম্পিউটার সোর্স।