ক্যামেরাযুক্ত মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে দারুল উলুম দেওবন্দ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান ক্যামেরা বা ভিডিও চিপস লাগানো মুঠোফোন ব্যবহারে ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। শিক্ষার্থীদের ছাত্রাবাসের দায়িত্বে থাকা শিক্ষক মুনিরুদ্দিন বলেছেন, এই ফোন ব্যবহার করলে ছাত্রদের পড়াশোনার ক্ষতি হয়। পড়াশোনায় অমনোযোগী হয় ছাত্ররা। তবে তিনি এ কথাও বলেছেন, সাধারণ মুঠোফোন ব্যবহারে অবশ্য আপত্তি নেই তাদের। নির্দেশে আরও বলা হয়েছে, যারা এ নিয়ম মানবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। —অমর সাহা, কলকাতা