ক্যামেরার দাম ২১ লাখ ৯০ হাজার ডলার মাত্র!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২১ লাখ ৯০ হাজার ডলার দামে লাইকার তৈরি এম৩ডি মডেলের একটি ক্যামেরা বিক্রি হয়েছে। এ ক্যামেরাটি ব্যবহার করে বিখ্যাত আলোকচিত্রী ডেভিড ডগলাস ডানকান তাঁর ঘনিষ্ঠ বন্ধু চিত্রকর পাবলো পিকাসোর ছবি তুলেছিলেন। অস্ট্রিয়ান ফটো গ্যালারি ওয়েস্টলিচ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।এক খবরে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, সবচে বেশি দামে বিক্রি হওয়া ক্যামেরার ক্ষেত্রে এটি একটি রেকর্ড।ওয়েস্টলিচ গ্যালারি পক্ষ থেকে জানানো হয়েছে, ৯৬ বছর বয়সী আলোকচিত্রী ডেভিড ডগলাস ডানকান লাইফ ম্যাগাজিনের হয়ে কাজ করতেন। চিত্রকর পাবলো পিকাসোর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তিনি এ ক্যামেরা ব্যবহার করে তাঁর শতাধিক ছবি তুলেছিলেন। ১৯৫৫ সালে লেইকার তৈরি চারটি বিশেষ ক্যামেরার মধ্যে এম৩ডি ছিল একটি।