ক্যাম্পাসের খবর নিয়ে অনলাইন পত্রিকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুধু ক্যাম্পাসভিত্তিক খবর নিয়ে প্রকাশিত হচ্ছে অনলাইন পত্রিকা ক্যাম্পাসনিইজ২৪বিডি (www.campusnews24bd.com)। ‘এক্সপ্লোর ইওর ক্যাম্পাস’ শ্লোগান নিয়ে এই সাইটটিতে থাকছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঘটে যাওয়া নানা ধরনের খবর। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের খবরই এতে থাকবে। সেমিনার, কর্মশালা, শিক্ষাসফর, খেলাধুলাসহ নানা প্রতিযোগিতা ও উৎসবের খবর প্রকাশ করা যাবে এই সাইটে। খবর পাঠানো যাবে [email protected] ঠিকানার ই-মেইলে। —বিজ্ঞপ্তি