ক্যারিয়ার নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ইউনিভার্সিটি আয়োজন করেছিল ‘ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং’ নামের এক সেমিনারের। প্রকৌশলবিদ্যায় স্নাতক ডিগ্রির প্রান্তসীমায় দাঁড়ানো শিক্ষার্থীদের জন্য কর্মক্ষেত্রে প্রবেশের আগে কার্যকর আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত প্রস্তুত এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য করণীয় ও পরামর্শ দেওয়ার লক্ষ্যে আয়োজন করা হয় এ সেমিনারের।
বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক গোলাম আলী ফকিরের সভাপতিত্বে এই সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ইমামউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য ওয়াহিদউদ্দিন মাহমুদ ও সাগুফতা মাহমুদ। —বিজ্ঞপ্তি