ক্যালকুলেটর ব্যবহার না করেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতের কোনো জটিল সমস্যা প্রথমে দেখলে মনে হতে পারে, ক্যালকুলেটর ছাড়া সমাধান বের করা যাবেই না; কিন্তু একটু বুদ্ধি খাটালেই মুখে মুখে হিসাব করে সমাধান বের করা যায়। যেমন ধরা যাক, প্রমাণ করতে হবে যে (১/২) x (৩/৪) x (৫/৬) x (৭/৮)... (৯৭/৯৮) x (৯৯/১০০) < (১/১০)। ক্যালকুলেটর ছাড়া এ রকম কঠিন সমস্যার সমাধান প্রায় অসম্ভব মনে হতে পারে। কিন্তু লক্ষ করলে দেখব, প্রদত্ত সারিটির সংখ্যাগুলোর মধ্যে একটা ছন্দ আছে। যেমন প্রথম সংখ্যাটি ১ ও ২—অঙ্ক দুটির ভগ্নাংশ। পরেরটি ৩ ও ৪-এর ভগ্নাংশ। এভাবে ৫, ৬ তারপর ৭, ৮...৯৯ ও ১০০ পর্যন্ত। ঠিক এ রকম আরেকটি সারি আমরা বানাতে পারি, যেমন, (২/৩) x (৪/৫) x (৬/৭)... (৯৮/৯৯)। এখন প্রথম ও দ্বিতীয় সারি দুটি যদি গুণ করি, তা হলে মোট গুণফল মুখে মুখেই হিসাব করে বলতে পারি। সেটা হবে ১/১০০। কারণ, প্রথম সারির প্রতিটি হর অর্থাৎ ভগ্নাংশের নিচের অঙ্কটি বা বিভাজক দ্বিতীয় সারির পর্যায়ক্রমিক ভগ্নাংশের লবের, অর্থাৎ বিভাজ্যের মধ্যে কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধু ১/১০০। এই হিসাব করার জন্য কোনো ক্যালকুলেটরের প্রয়োজন পড়ে না। এখন বলা যায়, শুধু ওপরের সারির গুণফলটি নিচের সারির গুণফলের চেয়ে ছোট। কারণ, ওপরের সারির প্রতিটি ভগ্নাংশ দ্বিতীয় সারির অনুরূপ স্থানের ভগ্নাংশের চেয়ে ছোট, অর্থাৎ (১/২) < (২/৩), (৩/৪) < (৪/৫) ইত্যাদি। সুতরাং, প্রথম সারির গুণফল অবশ্যই ১/১০০-এর বর্গমূলের চেয়ে ছোট হবে। কারণ, যদি প্রথম সারির গুণফল ‘ক’ ও দ্বিতীয় সারির গুণফল ‘খ’ হয়, তা হলে কxখ = ১/১০০ কিন্তু যেহেতু ক