ক্যালকুলেটরের আড়ালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যালকুলেটর অ্যাপের আড়ালে লুকানো ছবি লুকিয়ে রাখা সম্ভব।
ক্যালকুলেটর অ্যাপের আড়ালে লুকানো ছবি লুকিয়ে রাখা সম্ভব।

মোবাইল ফোনে এমন কিছু অ্যাপ থাকে যার আড়ালে অশ্লীল ছবি লুকিয়ে রাখা সম্ভব। অভিভাবকদের চোখের আড়ালে মোবাইল ফোনে এ ধরনের ছবি লুকিয়ে রাখতে পারে উঠতি বয়সী ছেলেমেয়েরা। সম্প্রতি ‘ক্যালকুলেটর %’ নামে আইফোনের একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে সতর্ক করেছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, অভিভাবকদের বোকা বানিয়ে এই অ্যাপের আড়ালে বিশেষ পাসওয়ার্ড দিয়ে ছবি লুকিয়ে রাখে শিশুরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাটের এক স্কুল কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, অ্যাপ্লিকেশনটি সম্পর্কে অভিভাবকেরা জানেন না যে, এটি আসল ক্যালকুলেটর অ্যাপ, নাকি তাতে কিছু লুকানো আছে। এ কারণে নিয়মিত শিক্ষার্থীদের মোবাইলে এ ধরনের অ্যাপ্লিকেশন পরীক্ষা করে দেখে তারা। স্কুল কর্তৃপক্ষ বলেছে, অভিভাবকদের নিয়মিত সন্তানের ফোন পরীক্ষা করে দেখা উচিত। কারণ, এ ধরনের অ্যাপ ব্যবহার করে ছবি মুছে ফেলা কিংবা লুকিয়ে ফেলতে শিখে গেছে শিশুরা। মোবাইল ফোনে শিশুরা কী ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড ও ইনস্টল করছে সে বিষয়টিতে অভিভাবকের নজর দেওয়া উচিত বলে পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ওই স্কুলের কর্তৃপক্ষ। (ফক্স৮)