ক্যাসপারস্কি এবং আইটিইউ একসঙ্গে কাজ করবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাপী দ্রুত অগ্রসরমান তথ্যপ্রযুক্তি নিরাপত্তা ক্যাসপারস্কি ল্যাব এবং জাতিসংঘের তথ্য ও যোগাযোগপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) সম্প্রতি গুরুত্বপূর্ণ কার্যপ্রণালি যৌথভাবে প্রণয়ন করার সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করেছে। ১৪ থেকে ১৮ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠেয় আইটিইউ টেলিকম ২০১২-তে সাইবার নিরাপত্তার মুখ্য উপাদানসংবলিত এই কার্যপ্রণালির ওপর বিস্তারিতভাবে আলোচনা হবে। —বিজ্ঞপ্তি