ক্যাসপারস্কি পাওয়া যাবে এখনই ডট কমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাসপারস্কি সফটওয়্যার এখন পাওয়া যাবে ই-কমার্সভিত্তিক সাইট এখনই ডট কমে (www.akhoni.com)। এ বিষয়ে সম্প্রতি এখনই ডট কম ও অফিস এক্সট্র্যাক্টসের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে এখনই ডট কমের প্রধান নির্বাহী শামীম আহসান এবং অফিস এক্সট্র্যাক্টসের নির্বাহী পরিচালক বি এন অধিকারী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি