ক্যাসপারস্কি ল্যাব পেল স্বর্ণপদক
অ্যান্টি-ভাইরাস ও সিকিউরিটি সফ্টওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবের উদ্ভাবিত ওপেন স্পেস সিকিউরিটি সফ্টওয়্যারটি সম্প্রতি পরিচালিত এক জরিপে গোল্ড অ্যাওয়ার্ডে জিতেছে। কার্যকরভাবে ম্যালওয়্যার শনাক্তপূর্বক সেগুলো ব্লক ও ক্লিন করা এবং সিগনেচার আপডেট করার উচ্চগতি ও অধিক হারে সেসব ক্রিয়া সংঘটনের কারণে ওই সফ্টওয়্যার এ কৃতিত্ব অর্জন করে। বিশ্বখ্যাত ‘ইনফরমেশন সিকিউরিটি ম্যাগাজিন’ পরিচালিত জরিপের মাধ্যমে ‘২০১০ রিডার্স চয়েস অ্যাওয়ার্ডস্’ প্রদানের অংশ হিসেবে ক্যাসপারস্কি ওপেন স্পেস সিকিউরিটিকে সর্বোচ্চ এই সম্মাননা প্রদান করা হয়। বিশ্বব্যাপী পাঠক এবং সিকিউরিটি সফ্টওয়্যার ব্যবহারকারীরা এ জরিপে অংশগ্রহণ করেন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ক্ষিপ্রতার সঙ্গে রিপোর্ট তৈরি এবং সতর্কতা সংকেত প্রদানের নির্ভুল যোগ্যতার কারণে ক্যাসপারস্কি ল্যাবের প্রাতিষ্ঠানিক পর্যায়ের এই সফ্ওয়্যারটিকে তাঁরা গোল্ড অ্যাওয়ার্ড প্রদানের জন্য বাছাই করেন। বিস্তারিত জানা যাবে http://searchsecurity.techtarget.com/magazineFeature/0,296894,sid14_gci1519605,00.html ওয়েবসাইটে। —বিজ্ঞপ্তি