ক্যাসপারস্কিকে নিরাপত্তার দায়িত্ব দিচ্ছে অ্যাপল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরেই অ্যাপলের অপারেটিং সিস্টেম ভাইরাস প্রতিরোধী হিসেবে সুনাম কুড়িয়েছিল। কিন্তু সাম্প্রতিক ব্যাকডোর ও ফ্ল্যাশব্যাক ট্রোজানের আক্রমণে ধরাশায়ী হয়েছে অ্যাপলের ম্যাক ওএস এক্স অপারেটিং সিস্টেম। এক খবরে ইন্দো এশিয়ান নিউজ জানিয়েছে, রাশিয়ান অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাবকে ম্যাক ওএস এক্স অপারেটিং সিস্টেমের সমস্যা খতিয়ে দেখে এর নিরাপত্তাব্যবস্থা উন্নত করার দায়িত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।ক্যাসপারস্কির প্রধান প্রযুক্তি কর্মকর্তা নিকোলাই গ্রেবেনিকভ জানিয়েছেন, ‘অ্যাপল সম্প্রতি তাঁদের নিরাপত্তাব্যবস্থা তদারক করতে আমাদের ডেকেছে। আমরা ত্রুটি বের করার কাজ শুরু করেছি এবং ম্যালওয়্যারের পেছনে ছুটছি।’ম্যাক অপারেটিং সিস্টেম সহজেই ভাইরাস আক্রান্ত হতে পারে বলেই মন্তব্য করেছেন তিনি।