ক্যাসপারস্কির নিরাপত্তা সফটওয়্যারের নতুন সংস্করণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাসপারস্কি ল্যাব গত শনিবার বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ২০১৩ সালের জন্য সর্বশেষ সংস্করণের নিরাপত্তা সফটওয়্যার বাজারে ছেড়েছে।চলতি মাসেই পৃথিবীর নানা প্রান্তে এটি ছাড়া হয়। বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিস এক্সট্র্যাক্টস্ আনুষ্ঠানিকভাবে ঢাকার একটি হোটেলে নিরাপত্তা পণ্যটির নতুন সংস্করণ অবমুক্ত করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাসপারস্কি ল্যাবের দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হালদে, কারিগরি বিভাগের প্রধান প্রণব ভায়ানি, বেসিসের ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, মহাসচিব রাসেল টি আহমেদ, বিসিএসের ভারপ্রাপ্ত সভাপতি মইনুল ইসলাম, মহাসচিব শাহিদ-উল-মুনীর, অফিস এক্সট্র্যাক্টসের প্রধান নির্বাহী প্রবীর সরকারসহ অনেকে।—বিজ্ঞপ্তি