ক্যাসপারস্কির বিক্রয় অংশীদার সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় গত রোববার ‘ক্যাসপারস্কি ল্যাব টপ পার্টনার্স্ মিট ২০১০’ শিরোনামে অংশীদারদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ক্যাসপারস্কি ল্যাব দক্ষিণ এশিয়ার চ্যানেল সেল্স্ ডিরেক্টর জগন্নাথ পট্টনায়েক নাগমন্ত্রী প্রধান অতিথি ছিলেন। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৫০ জনেরও বেশি বিক্রয় অংশীদার অংশ নেন।বাংলাদেশে কম্পিউটার নিরাপত্তাসংশ্লিষ্ট পণ্য নির্মাতা ক্যাসপারস্কি ল্যাবের তিন বছর পূর্তির দ্বারপ্রান্তে এসে বিশেষ এ আনুষ্ঠানের আয়োজন করা হয়। সরাসরি মতবিনিময়মূলক এ আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে ক্যাসপারস্কি ল্যাবের বাজার আরও শক্তিশালী করা। ক্যাসপারস্কি ল্যাবের পরিবেশক অফিস এক্সট্র্যাক্টস এ অনুষ্ঠানের আয়োজন করে। —বিজ্ঞপ্তি