ক্রিকেটাররা যেসব বিষয় অপছন্দ করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানেন কি, আমাদের প্রিয় ক্রিকেটার কী কী বিষয় অপছন্দ করেন? না জানলে জেনে নিন—

কচ্ছপ
কচ্ছপ

কচ্ছপ
সবাই জানেন কচ্ছপ ভীষণ ধীরগতির প্রাণী। এক ফুট দূরত্ব অতিক্রম করতেও এদের এক সপ্তাহ লেগে যায়! আমাদের ক্রিকেটাররা ভীষণ চঞ্চল, তাই সহজেই অনুমান করা যায়, প্রাণিজগতের এই কচ্ছপ প্রাণীটাই তাঁদের সবচেয়ে অপছন্দের।

ফুলের টব
ফুলের টব

ফুলের টব
বৃষ্টির পানি টবে জমে। সেই পানিতে আবার জন্ম নেয় এডিস মশা। তবে কেবল এ কারণেই ক্রিকেটাররা ফুলের টব অপছন্দ করেন না। অপছন্দের কারণ হলো ফুলের টবের ‘ধরে রাখার’ গুণ! হ্যাঁ, আমাদের ক্রিকেটাররা ক্যাচ বা যেকোনো কিছু ধরে রাখা ভীষণ অপছন্দ করেন।

রবার্ট ব্রুস ও মাকড়সা
রবার্ট ব্রুস ও মাকড়সা

রবার্ট ব্রুস ও মাকড়সা
কথিত আছে, স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস একবার একটি মাকড়সা দেখে অনুপ্রাণিত হয়েছিলেন। বারবার ব্যর্থ হওয়ার পরও মাকড়সা যেভাবে জাল বুনতে পেরেছিল, তেমনি তিনিও বারবার চেষ্টা করেছিলেন। এবং অবশেষে আটবারের বার ইংলিশদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়ের দেখা পেয়েছিলেন তিনি। তাঁর একটা বাণী হলো, ‘প্রথমবার না পারলে চেষ্টা, চেষ্টা এবং চেষ্টা করো।’ স্বাভাবিকভাবেই এমন ধৈর্যশীল মানুষ ও মাকড়সা ক্রিকেটারদের দুই চোখের বিষ!
ভিডিও বাফারিং
দেশে থ্রিজি ইন্টারনেট চালু হলেও ‘বাফারিং’ শব্দটি আমাদের নিত্যসঙ্গী। বিশেষ করে ইউটিউবে ভিডিও দেখতে বসলে তো বয়স বেড়ে চুল পেকে যাওয়ার জোগাড় হয়! আমরা অর্থাৎ আমজনতারা দাঁত কামড়ে বসে থাকলেও ক্রিকেটাররা এসব বাফারিংয়ের মধ্যে নেই! তাই ধারণা করা হয়, ক্রিকেটাররা হয়তো বিরক্ত হয়ে ইন্টারনেটই ব্যবহার করেন না!