প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিয়
সব আজ ক্রিকেটীয়
ব্যাট দিয়ে
ভালোবাসা দিয়ো!
আমি যখন
করতে থাকি ব্যাটিং
তুমি তখন
ক্যামনে করো চ্যাটিং!
আমি পাগল
ফ্ল্যাশ মবে জানো
তুমি বলো
বাজার করে আনো।
বিজয়ের আনন্দ
হয় নাকো শেষ
ক্রিকেটের জয়গানে
মুখরিত দেশ।
কেমন তোমার শট
কেমন তোমার ক্যাচ
আমরা কেন কেবল
হেরে যাচ্ছি ম্যাচ!
ক্রিকেট ক্রিকেট করছে বাবা
মা দিচ্ছে বক্কা
ছেলের হাতে ব্যাটটা আছে
মারছে চার-ছক্কা।
মাঠে খেলা
বাইরে তাহার রেশ
একেই বলে
ক্রিকেটপাগল দেশ।
ব্যাটে-বলে
মিলছে নারে ভাই
তাই জীবনে
চার-ছক্কা নাই।