ক্রিকেটে আরও কিছু নিয়ম
শুধু ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড খেলবে ক্রিকেট বল দিয়ে। টেস্ট স্ট্যাটাস পাওয়া বাকি দলগুলো ক্রিকেট খেলবে টেপটেনিস অথবা প্লাস্টিকের বল দিয়ে।
টেস্টে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষ দলে এগারোজন ফিল্ডিং করতে পারবে। তবে বোলার ও উইকেটকিপার হাত দিয়ে বল ধরতে পারবে না। অন্য ফিল্ডাররা বল ধরতে পারবে, তবে তাদের দুই পা রশি দিয়ে টাইট করে বাঁধা থাকবে।
টেস্টে বিপক্ষ দলের কোনো ব্যাটসম্যান ব্যাট দিয়ে ব্যাটিং করতে পারবে না। তাদের ব্যাটিং করতে হবে হকিস্টিক দিয়ে।
এই তিন দলের ব্যাটিংয়ের সময় স্টাম্প থাকবে একটি। অন্য দলের ব্যাটিংয়ের সময় আগের নিয়মে তিনটি স্টাম্পই থাকবে।
টি-টোয়েন্টি ম্যাচে দুই ইনিংসেই ব্যাটিং করবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। যে ইনিংসে বেশি রান হবে সেটি হবে তাদের রান, অপরটি বিপক্ষ দলের।
* ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট দল বিপদে পড়তে পারে এমন সব নিয়মই অনিয়ম হিসেবে বিবেচিত হবে
সামলে রাখুন আইডিয়া
লেখা: রাকিব কিশোর
একটু সচেতন হলেই কিন্তু আইডিয়াগুলোকে সংরক্ষণ করতে পারি আমরা।
দেখুন কীভাবে ঘুমের মধ্যে আইডিয়া সংরক্ষণ করা যায়—
পাত্র পদ্ধতি
বালিশের পাশে একটা পাত্র নিয়ে ঘুমাতে পারেন, যাতে করে ঘুমের মধ্যে আপনার অগোচরে কিছু আইডিয়া বেরিয়ে গেলে সেগুলো পাত্রটিতে জমা হতে পারে।
ধুর! আজকের আইডিয়াতে লবণ বেশি হইয়া গেছে, এরে দিয়া কিছুই হইব না, পরিমাপমতো সামান্য এক পাত্র আইডিয়াও বানাইতে পারে না।
তুই কি মনে করস তোরে দিয়া কিছু হইব! তুই আজকেও ঘামের পাত্রতে মুখ দিছস! তুই ব্যাটা পিঁপড়া সমাজের কলঙ্ক।
চুম্বক থেকে দূরে ঘুমান
রাতে ঘুমানোর সময় মাথার আশপাশ থেকে চুম্বকজাতীয় সব জিনিস সরিয়ে ফেলুন, যাতে করে আইডিয়া চুম্বকের টানে চলে যেতে না পারে।
এইটাই হইল ঘুমানোর জন্য আসল জায়গা, আশপাশে কোনো চুম্বক নাই।
জোশ জায়গা, তুই আসলেই একটা ট্যালেন্ট! কিন্তু মাথার ওপরে ওইটা কি আসতেছে?
ওয়াও! কত্ত বড় আইডিয়া!