ক্রিয়ার কাল প্রধানত তিন প্রকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

বহুনির্বাচনি প্রশ্ন n অংশ-১২

প্রিয় এসএসসি পরীক্ষার্থী, শুভেচ্ছা নিও। আজ বাংলা ২য় পত্রের কিছু বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

কাল, পুরুষ ও কালের প্রয়োগ

৬. ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার?

ক. এক প্রকার খ. দশ প্রকার

গ. তিন প্রকার ঘ. পাঁচ প্রকার

সঠিক উত্তর: গ. তিন প্রকার

৭. ‘সাতাশ হতো যদি এক শ সাতাশ’ এখানে ‘হতো’ কোন কালের ক্রিয়া?

ক. নিত্যবৃত্ত অতীত খ. সাধারণ অতীত গ. পুরাঘটিত অতীত ঘ. বর্তমান

সঠিক উত্তর: ক. নিত্যবৃত্ত অতীত

৮. ক্রিয়াপদের ভবিষ্যৎকালের রূপ—

ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি

সঠিক উত্তর: ক. তিনটি

৯. স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমানকালের ক্রিয়াকে বলে-

ক. পুরাঘটিত বর্তমানকাল

খ. সাধারণ বর্তমানকাল

গ. নিত্যবৃত্ত বর্তমানকাল

ঘ. ঘটমান বর্তমানকাল

সঠিক উত্তর: গ. নিত্যবৃত্ত বর্তমানকাল

১০. অনুপস্থিত বা পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তিকে কোন পুরুষ বলা হয়?

ক. উত্তম পুরুষ খ. মধ্যম পুরুষ

গ. নাম পুরুষ ঘ. পরোক্ষ পুরুষ

সঠিক উত্তর: গ. নাম পুরুষ

১১. ‘অনুরোধ’ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?

ক. কাল একবার এসো খ. সত্য বলবে

গ. কাজটি করে ফেলো

ঘ. আল্লাহ তোমার মঙ্গল করুন

সঠিক উত্তর: ক. কাল একবার এসো

১২. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোনো পার্থক্য হয় না?

ক. প্রয়োগভেদে খ. অর্থভেদে

গ. বচনভেদে ঘ. বর্ণনাভেদে

সঠিক উত্তর: গ. বচনভেদে

১৩. প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি বা শ্রোতা কোন পুরুষ?

ক. উত্তম পুরুষ খ. মধ্যম পুরুষ

গ. নাম পুরুষ ঘ. প্রত্যক্ষ পুরুষ

সঠিক উত্তর: খ. মধ্যম পুরুষ

১৪. ‘১৯৭১ সালে এ দেশে ৩০ লাখ লোক মারা গিয়েছিল’— কোন কাল?

ক. সাধারণ অতীত

খ. পুরাঘটিত অতীত

খ. সাধারণ বর্তমান ঘ. বর্তমান

সঠিক উত্তর: খ. পুরাঘটিত অতীত

১৫. ‘বুকের রক্তে লিখেছি একটি নাম, বাংলাদেশ’—ক্রিয়াটি কোন কালের?

ক. সাধারণ বর্তমান

খ. সাধারণ অতীত

গ. ভবিষ্যত ঘ. পুরাঘটিত বর্তমান

সঠিক উত্তর: ঘ. পুরাঘটিত বর্তমান।

# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল