ক্রিয়েটিভ কমন্স বাংলাদেশের লিড হলেন নাসির খান

ইন্টারনেটে মুক্ত প্রোগ্রামিং সংকেতভিত্তিক লাইসেন্স নিয়ে কাজ করা সবচেয়ে বড় প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কমন্সের (সিসি) বাংলাদেশ অংশের ‘লিড’ নির্বাচিত হয়েছেন সফটওয়্যার প্রকৌশলী নাসির খান।গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে সিসির ওয়েবাসাইটে সিসি বাংলাদেশ লিড হিসেবে নাসির খানের নাম ঘোষণা করা হয় (www.creativecommons.org/weblog/entry/42867)।বাংলাদেশ ছাড়াও একই সঙ্গে মঙ্গোলিয়া এবং ভারতের লিডের নাম ঘোষণা করা হয়।বাংলাদেশে সিসি বাংলাদেশের সহযোগী হিসেবে কাজ করবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।সিসি বাংলাদেশের সব ধরনের কাজের নেতৃত্ব দেবেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান ও নাসির খান।
মুক্ত সফটওয়্যার নিয়ে দীর্ঘদিন কাজ করা নাসির খান বাংলা ভাষায় সবচেয়ে বড় বিশ্বকোষ বাংলা উইকিপিডিয়ার প্রশাসক হিসেবেও কাজ করছেন।নতুন দায়িত্ব পাওয়ার পর নাসির খান প্রথম আলোকে জানান, ‘মুক্ত সোর্সভিত্তিক নানা ধরনের লাইসেন্স বিষয়ে সচেতনতা তৈরি এবং ব্যবহারের বিষয়গুলো নিয়েই কাজ করে ক্রিয়েটিভ কমন্স।বাংলাদেশে এ কার্যক্রমগুলোকে এগিয়ে নিতে কাজ করব।’ —নুরুন্নবী চৌধুরী