ক্রিয়েটিভ কমন্সের নতুন সিইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রায়ান মার্কলে
রায়ান মার্কলে

নানা ধরনের সৃজনশীল লাইসেন্স দেওয়ার অলাভজনক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ কমন্সের (সিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন রায়ান মার্কলে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নতুন সিইওর নাম ঘোষণা করা হয়। আগামী ১ জুন দায়িত্ব বুঝে নেবেন তিনি৷ রায়ান এর আগে মজিলা ফাউন্ডেশনের প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। নতুন দায়িত্ব পেয়ে রায়ান বলেন, ‘মুক্ত শিক্ষা, বিজ্ঞান, সিনেমা ও ছবির বিষয়গুলোর জন্য সহজ নীতিমালা প্রণয়নে আমি কাজ করব।’ ইন্টারনেটে সৃজনশীল ও মুক্ত সোর্স লাইসেন্স ব্যবহারের ক্ষেত্রে জনপ্রিয় ক্রিয়েটিভ কমন্স (www.creativecommons.org                 )। বর্তমানে ইন্টারনেটে প্রায় ৫০ কোটিরও বেশি প্রতিষ্ঠান কিংবা অলাভজনক সংস্থায় সিসি লাইসেন্স ব্যবহৃত হয়।
—ক্রিয়েটিভ কমন্স ব্লগ