ক্রেতাও বেশি, বিক্রিও বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনটা হয় কখনো কখনো। বাজারে ক্রেতার ভিড় কিন্তু বিক্রি কম। ক্রেতারা পণ্য দেখেন, বোঝেন কিন্তু কেনেন হয়তো পরে। এ সময়টাতে ঢাকার প্রযুক্তি বাজারগুলোতে ক্রেতাদের উপস্থিতি বেশ ভালো। পাশাপাশি তাঁরা কম্পিউটার পণ্যও কিনছেন। রাজধানীর বিসিএস কম্পিউটার সিটি, এলিফ্যান্ট রোড ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ঘুরে দেখা গেছে এই চিত্র। একাধিক বিক্রেতা জানান, ‘এখন প্রযুক্তি বাজারে যাঁরা আসছেন, তাঁদের বেশির ভাগই পণ্য কিনছেন ৷ গতকাল শনিবার বাজার ঘুরে পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো।
প্রসেসর: ইন্টেল কোর আইথ্রি ৩.৩০ গিগাহার্টজ (গি. হা.) ৯,৩০০; কোর আইথ্রি ৩.১০ গি. হা.৮,০০০; কোরআই ফাইভ ৩.২০ গি. হা.১৬,০০০ ও কোরআই সেভেন ৩.৪০ গি. হা.২৫,৫০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জিএ ৭৮ এলটি-এসটুপি এএমডি ৪,৬০০; এসরক এমডি ৯৬০ জিএম-ভিজিএস-৩ ৪,২০০ ও ফক্সকন এইচ ৬১ এমএক্সই-কে ৩,৮০০ টাকা। র্যাম: ডিডিআর-৩: অ্যাপাসার ২ গিগাবাইট (গি. বা.) ১,৭০০; এডেটা ৪ গি. বা.৩,০০০; ট্রানসেন্ড ৪ গি. বা.৩,৩৫০ ও ৮ গি. বা.৬,২০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি. বা. ৪,৫০০; ট্রানসেন্ড এক্সটার্নাল ১ টেরাবাইট (টে. বা.) ৫০০ জি. বি. ৪,৬০০ ও স্যামসাং ৩২০ গি. বা. ৭,০০০ টাকা। গ্রাফিকস কার্ড: জোট্যাক ২১০ টিভি ডিডিআর-৩ ১ গি. বা. ২,৭০০, ২১০ ডি-৩ ১ গি. বা. ২,৯৫০, ৬১০ ২ গি. বা. ৪,৩৫০ ও ৭৩০ ৪ গি. বা ৭,৫০০ টাকা। গিগাবাইট এইচডি-৬৪৫০ ১ গি. বা. ৪,১০০; গিগাবাইট ৫৪৫০ ১ গি. বা. ৩,২০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: এইচপি (বাল্ক) ১,৩০০, বক্স ১,৪০০ ও ইউএসবি ২,৫০০ টাকা। স্যামসাং ১৬ এক্স ১,৭০০ ও ২৪ এক্স ১,৬৫০ টাকা। কেসিং: ভিশন-৩০০২ ১,৯০০ টাকা ও মিশন-২৩০২ ১,৬০০ টাকা। স্পেস ১,৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ কে-৬৭ ২,৪৫০; ডিলাক্স ২,১০০ থেকে ৩,৫০০ ও গিগাবাইট ২,১০০ টাকা। মাউস: ভিশন ইউএসবি ১৩০ থেকে ১৮০ টাকা। নিউম্যান ইউএসবি ৩০০, তারহীন ৭০০ ও গেমিং ১,৫০০; এফোরটেক ৩০০ থেকে ২,০০০ ও লজিটেক ৪৫০ থেকে ২,৫০০ টাকা। কি-বোর্ড: ভিশন ৮১৫৩ ২৩০ টাকা। বেলকিন ৯০০ থেকে ৪,০০০; ভ্যালু-টপ ডব্লিউ ২৬১৩ ৪০০ ও মাল্টিমিডিয়া ৭৫০ টাকা। স্পিকার: ইডিফায়ার (২: ১) ১,৬০০ থেকে ৩,২০০; মাইক্রোল্যাব (২: ১) ১,৫০০ থেকে ২,৬০০; ক্রিয়েটিভ এসবিএস (২: ১) ৯০০ থেকে ২,১০০ ও অ্যালটেক ল্যানসিং ১,৪০০ থেকে ৬,০০০ টাকা। পেনড্রাইভ: ট্রানসেন্ড ৮ গি. বা.৫৫০ ও ১৬ গি. বা.১০০০; অ্যাপাসার ৪ গি. বা.৪৮০ ও ৮ গি. বা.৫০০; এডেটা ৮ গি. বা.৫৫০ ও ৩২ গি. বা. ১,৮০০ এবং ভেরিকো ৮ গি. বা.৫০০ টাকা। টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ৩,২০০ ও এক্সটারনাল ডব্লিউ ৭ ৪,৬০০; রিয়েলভিউ ১,৬৫০; গেডমি ১,৫০০ ও গেডমি স্পিড ১,৯০০ টাকা। প্রিন্টার: ক্যানন আইপি-২৭৭২ পিক্সমা ৩,০০০; এমপি-২৩৭ ৬,২০০ ও এলবিপি-৩৩০০ ১১,৪০০; এইচপি ডি-১০০০ ২,৬০০ ও লেজার পি-১১০২ ৮,১০০; এপসন এম-১২০০ ৭,২০০ ও স্যামসাং এমএল ১৮৬৬ (লেজার) ৬,৬০০ টাকা। ইউপিএস: টেকফাইন ৬৫০ ভিএ ২,৫০০ ও ১২ ভিএ ৪,৭০০ টাকা। পাওয়ারভিশন ৬৫০ ভিএ ২,৫০০ টাকা। স্পার্ক পাওয়ার ৬৫০ ভিএ ২,৮০০ ও ১২০০ ভিএ ৫,২০০; অ্যাপোলো ৬৫০ ভিএ ২৮৫০ ও ১২০০ ভিএ ৫,০০০ টাকা।
এলসিডি মনিটর: স্যামসাং ১৭ ইঞ্চি বর্গাকার ৯,৫০০ ও ১৮ ইঞ্চি আয়তাকার ৮,১০০ ও এলজি ১৭ ইঞ্চি বর্গাকার ৮,৮০০ টাকা। এলইডি মনিটর: স্যামসাং ২৭ ইঞ্চি থ্রিডি ৬২,৫০০; ডেল ১৭ ইঞ্চি ৯,৬০০; আসুস ১৮.৫ ইঞ্চি ৮,২০০; এলজি ১৬ ইঞ্চি ৬,৫০০, ১৮.৫ ইঞ্চি ৭,৮০০ ও ২১.৫ ইঞ্চি ১২,৮০০ টাকা।
বহনযোগ্য হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি. বা.৫, ৩০০; ৭৫০ গি. বা.৬, ২০০ ও ১ টেরাবাইট ৭,৪০০; ওয়েস্টার্ন ডিজিটাল ৫০০ গি. বা.৫, ৫০০ ও ১ টে, বা.৭৪০০; এডেটা ৫০০ গি. বা ৫০০০ ও ১ টে. বা. ৭,২০০ টাকা।
সংগ্রহ: রাহিতুল ইসলাম