ক্রোম অপারেটিং সিস্টেমে ভিএলসি মিডিয়া প্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিএলসি মিডিয়া প্লেয়ার
ভিএলসি মিডিয়া প্লেয়ার

ডেস্কটপ অপারেটিং সিস্টেমের জনপ্রিয় মিউজিক ও ভিডিও অ্যাপ্লিকেশন ভিএলসি মিডিয়া প্লেয়ার গুগলের ক্রোম অপারেটিং সিস্টেমের জন্য উন্মুক্ত করেছে ভিডিওল্যান নামের অলাভজনক সংস্থাটি। ১৭ ডিসেম্বর এক ব্লগ পোস্টে ভিডিও ল্যানের প্রেসিডেন্ট জন ব্যাপটিস্ট কেম্ফ বলেন, ক্রোম ওএসে এখন ভিএলসি মিডিয়া প্লেয়ার পাওয়া যাবে। ডেস্কটপ সংস্করণের মতো নতুন ক্রোম ওএসের সংস্করণে অধিকাংশ ভিডিও ফাইল, ভিডিডি আইএসও ও নেটওয়ার্ক স্ট্রিম সমর্থন করবে।

কেম্ফ বলেন, ভিএলসি সবার জন্য ও একেবারে বিনা মূল্যের একটি সেবা। এতে কোনো বিজ্ঞাপন, অ্যাপভিত্তিক কেনা কাটা, কোনোরকম নজরদারি নেই। স্বেচ্ছাসেববকদের শ্রমে এটি তৈরি। ভিএলসির সব সোর্স কোড উন্মুক্ত।
ক্রোম ওএসে ভিএলসি ডাউনলোড করার লিংক (https://chrome.google.com/webstore/detail/vlc/obpdeolnggmbekmklghapmfpnfhpcndf)