ক্রোম হ্যাকারকে ১০ লাখ ডলার পুরস্কার দেবে গুগল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিযোগিতার অংশ হিসেবে গুগল তাদের ক্রোম ব্রাউজার হ্যাকের সুযোগ দিচ্ছে। এক ব্লগ পোস্টে গুগল ক্রোমের কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। যদি কোনো হ্যাকার গুগলের ক্রোম ব্রাউজার হ্যাক করতে পারে তাকে এক মিলিয়ন বা ১০ লাখ ডলার পুরস্কার দেবে গুগল। কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিতব্য কনসেকওয়েস্ট সম্মেলনে ‘পিডব্লিউএন২ওডব্লিউএন’ নামের একটি হ্যাকিং প্রতিযোগিতার আয়োজন করেছে গুগল।গুগল ক্রোম ব্রাউজারের কোনো নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করতে পারলেই এ পুরস্কার দেওয়া হবে। এ প্রতিযোগিতাটি গত তিন বছর ধরেই অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু এখন পর্যন্ত গুগলের নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে কোনো হ্যাকারই ক্রোম ব্রাউজারটি হ্যাক করতে পারেনি। এ প্রতিযোগিতায় এর আগে সাফারি, ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ারফক্স অংশ নিয়েছিল। কিন্তু হ্যাকাররা ওই তিনটি ব্রাউজারের ক্ষেত্রেই নিরাপত্তা ত্রুটি বের করে পুরস্কার জিতে নিয়েছিল। এবারে এ প্রতিযোগিতায় কেবল গুগল কর্তৃপক্ষই অংশ নিয়েছে। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রোম ব্রাউজারকে আরও সুরক্ষিত করতেই ১০ লাখ ডলার মূল্যের এ আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেছে গুগল।