ক্রোমবুকের হার্ডওয়্যার তৈরি করবে গুগল
অ্যাপল ও মাইক্রোসফটের হাঁটা পথে এবারে গুগলও হার্ডওয়্যার ব্যবসার দিকে পা বাড়াচ্ছে।ক্রোম অপারেটিং সিস্টেমনির্ভর ল্যাপটপ ক্রোমবুকের জন্য হার্ডওয়্যার তৈরি করতে পারে প্রতিষ্ঠানটি। গুগল কর্তৃপক্ষের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে প্রযুক্তি বিশ্লেষকেরা এ ধারণা করছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।সম্প্রতি গুগলের সফটওয়্যারনির্ভর ক্রোমবুক বাজারে আনার কথা জানিয়েছে হিউলেট প্যাকার্ড বা এইচপি। এইচপির ক্রোমবুকের সঙ্গে গুগলের ক্রোমবুকে পার্থক্য থাকবে ‘লাইটবার স্ক্রিম’ নামের বিশেষ ফিচারে। এ ফিচারটি থাকায় কম্পিউটার চালু করা হলে গুগলের রং দেখাবে।গবেষকেরা ধারণা করছেন, ‘পিক্সেল’ নামের ক্রোমবুকের জন্য সফটওয়্যার ও হার্ডওয়্যার তৈরি করছেন গুগলের প্রকৌশলীরা। হালকা-পাতলা ল্যাপটপের বাজারে অবস্থান করে নিতেই গুগল নিজস্ব হার্ডওয়্যারের পথে হাঁটছে।