ক্রোমে সহজে কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটে আমাদের কাজ করার হার প্রতিদিনই বাড়ছে। সে কারণে কাজগুলোকে সহজ করার দরকার হয়ে পড়েছে। চাইলে ওয়েবসাইট দেখার সফটওয়্যার গুগল ক্রোম দিয়ে অনলাইনের কাজ আরও সহজে সারা যায়।
ডেটা খরচ কমাতে!
অনলাইনে যাঁরা প্রয়োজনীয় কাজ কম খরচে করতে চান তাঁদের জন্য গুগল ডেটা সেভার ব্রাউজার এক্সটেনশন একটি ভালো প্রোগ্রাম হতে পারে। ছোট এই প্রোগ্রাম যোগ করে ২০ শতাংশ পর্যন্ত ইন্টারনেটের ডেটা খরচ কমানো যায়।
ডেটা সেভার সুবিধাটি নিতে চাইলে আপনাকে গুগল ক্রোম ব্যবহার করতে হবে। https://goo.gl/9LQJGV ওয়েব ঠিকানায় গিয়ে ADD TO CHROME বোতাম চেপে ব্রাউজারে ডেটা সেভারের খুদে প্রোগ্রামটি যুক্ত করে নিন। কাজ শেষ! এখন ব্রাউজারে নতুন ট্যাব খুলে যেকোনো সাইট বা ওয়েব পাতা খুলুন। ওয়েব পেজ দ্রুত আসবে। ডান পাশে ডেটা সেভারের আইকনে ক্লিক করলে Original size এবং After compression-এ ওয়েব পেজের প্রকৃত আকার এবং কত খানি সংকোচন (কমপ্রেস) করা হয়েছে সেটি দেখা যাবে। প্রয়োজনে Turn Off Data Saver-এ ক্লিক করে সেবাটি বন্ধ করা যাবে।