ক্লাউড সেবায় শীর্ষস্থানই ওরাকলের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি অ্যালিসন
ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি অ্যালিসন

ক্লাউড সেবার ক্ষেত্রে এগিয়ে যেতে কাজ করছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকল।সম্প্রতি ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি অ্যালিসন প্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকের আয় ঘোষণার সময় ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে কথা বলেন।

ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি অ্যালিসন বলেছেন, ক্লাউড ব্যবসা আরও  প্রসারিত করে আমরা সফটওয়্যার অ্যাজ অ্যা সার্ভিস (এসএএস) ও প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস (পিএএএস) এর ক্ষেত্রে শীর্ষস্থানে যেতে চাই।

ওরাকলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ সালের চতুর্থ প্রান্তিকে এক হাজার ১৩০ কোটি মার্কিন ডলারের তিন শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি নিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সফটওয়্যার অ্যাজ অ্যা সার্ভিস (এসএএস) প্রতিষ্ঠান হিসেবে উঠে এসেছে ওরাকল।এসএএস সার্ভিস সেবার ক্ষেত্রে শীর্ষস্থানটি সেলসফোর্স ডটকমের।এসএএস হচ্ছে ক্লাউডভিত্তিক সফটওয়্যার সেবা।