ক্লাউডভিত্তিক সেবা দিতে আসছে ডেস্কেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেস্কেরা
ডেস্কেরা

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ক্লাউডভিত্তিক সফটওয়্যার সেবা দিতে যাত্রা শুরু করছে বহুজাতিক প্রতিষ্ঠান ডেস্কেরা। বাংলাদেশের সেবা টেকনোলজিসের সঙ্গে কাজ করবে ওই প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিখিত বিজ্ঞপ্তিতে ডেস্কেরার প্রধান নির্বাহী শশাঙ্ক দীক্ষিতের বরাতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে। এ দেশে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি। ক্ষুদ্র ও মাঝারি কোম্পানির দরকারি সফটওয়্যার সেবা দিতে কাজ করে ডেস্কেরা।

সেবা টেকনোলজিসের প্রধান পরিচালন কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, ‘মানসম্মত সফটওয়্যার সেবাদাতা হিসেবে ডেস্কেরার সুনাম আছে। দেশে এ ধরনের সেবাদাতা প্রতিষ্ঠান প্রয়োজন। ডেস্কেরা এ দেশে কার্যক্রম শুরু করায় আমরা আনন্দিত। ইআরপিসহ ক্লাউডভিত্তিক অন্যান্য সফটওয়্যার সেবা দিতে যৌথভাবে কাজ করবে ডেস্কেরা ও সেবা টেকনোলজিস।’ বিজ্ঞপ্তি।