ক্ষমা করা মানুষের নৈতিক দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসুক হেলাল
মাসুক হেলাল

প্রাথমিক সমাপনী পরীক্ষার বিশেষ প্রস্তুতি-৮১শূন্যস্থান পূরণ  অংশ-৫
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২ নং প্রশ্নটি থাকবে শূন্যস্থান পূরণের ওপর।
অধ্যায়-৩
১০. মানুষের উচিত আল্লাহর সব সৃষ্টির প্রতি — দেখানো।
উত্তর: সম্মান।
১১. ইবাদতের পর আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে — করা।
উত্তর: মানুষের সেবা।
১২. আমরা একে অপরের প্রতি — দেখাব।
উত্তর: সম্মান।
১৩. আমরা অসুস্থ ব্যক্তিকে — করব।
উত্তর: সেবা।
১৪. মহানবী (সা.) সৃষ্টির সেবার — ছিলেন।
উত্তর: মূর্তপ্রতীক।
১৫. দেশপ্রেম অর্থ —।
উত্তর: দেশকে ভালোবাসা।

১৬. মহানবী (সা.) — নগরকে খুব ভালোবাসতেন।
উত্তর: মক্কা।
১৭. মহানবী (সা.) মক্কা থেকে — হিজরত করেন।
১৮. আমরা দেশের সব — ভালোবাসব ও যত্ন করব।
উত্তর: সম্পদকে।
১৯. আমরা — রোপণ করব।
উত্তর: বৃক্ষ।
২০. পানি, বিদ্যুৎ, গ্যাস — করব না।
উত্তর: অপচয়।
২১. বাংলাদেশের জাতীয় — রক্ষা করব।
উত্তর: সম্পদ।
২২. কেউ বিপদে পড়লে — করব।
উত্তর: সাহায্য।
২৩. দেয়ালে — কিছু লিখব না।
উত্তর: আজেবাজে।
২৪. ক্ষমা করা মানুষের — দায়িত্ব।
উত্তর: নৈতিক।
২৫. — ব্যক্তিকে সবাই ভালোবাসে।
উত্তর: ক্ষমাশীল।
২৬. মহানবী (সা.) ছিলেন মানবজাতির পরম —।
উত্তর: বন্ধু।
২৭. ভালো কাজে একে অন্যকে — করতে হয়।
উত্তর: সহযোগিতা।
২৮. রাস্তাঘাট না থাকেল খুব — হয়।
উত্তর: অসুবিধা।
২৯. আমরা ময়লা-আবর্জনা — ফেলব।
উত্তর: নির্দিষ্ট জায়গায়।
৩০. আমরা সবাই মিলে একটা — গড়ে তুলব।
উত্তর: গ্রন্থাগার।
৩১. আমরা লেখাপড়ার পাশাপাশি — কাজে অংশ নেব।
উত্তর: উন্নয়নমূলক।
৩২. খারাপ ও অসৎ কাজই —।
উত্তর: মন্দকাজ।
৩৩. সব মন্দকাজে বাধা দেওয়া — নির্দেশ।
উত্তর: ইসলামের।
৩৪. কেউ মন্দকাজ করলে তাকে — দেব।
উত্তর: বাধা।
৩৫. সততা মানে —।
উত্তর: সাধুতা বা সত্যবাদিতা।
৩৬. আমরা মানুষের বিশ্বাস — করব।
উত্তর: অর্জন।
৩৭. — মানুষকে ভালো কাজের দিকে পরিচালিত করে।
উত্তর: সততা।
৩৮. ভালো কাজ মানুষকে — পৌঁছে দেয়।
উত্তর: জান্নাতে।
৩৯. অসত্য ও সততার অভাব মানুষকে সমাজে — করে তোলে।
উত্তর: হেয়।
৪০. সততার অভাবে সমাজ ধীরে ধীরে — পথে চলে যায়।
উত্তর: ধ্বংসের।
৪১. হজরত ওমর (রা.) ছিলেন ইসলামের — খলিফা।
উত্তর: দ্বিতীয়।
৪২. হজরত ওমর (রা.) রাষ্ট্রের সর্বস্তরে — বিচার করতেন।
উত্তর: ন্যায়।

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল