ক্ষমা চাইল টুইটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুইটার অ্যাকাউন্ট হ্যাকের মিথ্যা সতর্কবার্তার জন্য ক্ষমা চেয়েছে টুইটার কর্তৃপক্ষ। ৮ নভেম্বর টুইটার কর্তৃপক্ষ একটি বার্তায় জানিয়েছিল, টুইটার হ্যাকের শিকার হয়েছে, তাই ব্যবহারকারীর পাসওয়ার্ড পরিবর্তন করা জরুরি। এ ভুলের জন্য ক্ষমা চেয়ে পাসওয়ার্ড ঠিক করে দেওয়ার কথা জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, অনিচ্ছাকৃতভাবে প্রায় পঁাচ কোটি টুইটার ব্যবহারকারীর পাসওয়ার্ড রিসেট হয়ে গিয়েছিল। হ্যাকারদের কারণে হতে পারে এটা বলে মনে করা হয়েছিল। পরে বিষয়টি ঠিক করা হয়েছে।