ক্ষুদ্রতম এন্টারপ্রাইজ ডেস্কটপ কম্পিউটার আনছে লেনোভো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাপ্তরিক কাজে ছোট আকারের ডেস্কটপ কম্পিউটার যাঁরা ব্যবহার করতে চান, তাঁদের জন্য সুসংবাদ। চীনের কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো বিশ্বের ক্ষুদ্রতম এন্টারপ্রাইজ ডেস্কটপ কম্পিউটার তৈরি করেছে।১৩ জুলাই থিংকসেন্টার সিরিজের এই কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। লেনোভো জানিয়েছে, থিংকসেন্টার এম৭২ই ও থিংকসেন্টার এম৯২পি নামের ডেস্কটপের ক্ষুদ্রতম এই সংস্করণ ব্যবহারিক কাজে দক্ষ ও নির্ভরযোগ্য হবে।লেনেভোর কম্পিউটার বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ব্যবহারের ক্ষেত্রে কম জায়গা ও কম বিদ্যুত্ খরচ হয় এমন ডেস্কটপের কথাই বিবেচনা করে। বিষয়টি মাথায় রেখেই লেনোভো ক্ষুদ্রতম এন্টারপ্রাইজ ডেস্কটপ কম্পিউটার বাজারে আনছে।এই কম্পিউটারের দাম হতে পারে প্রায় ৪০০ ডলার।