ক্ষুদ্রতম খেলনা-হেলিকপ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের গবেষকেরা বিশ্বের ক্ষুদ্রতম খেলনা-হেলিকপ্টার তৈরির দাবি করেছেন যা দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। জাপানে গত ১৪ জুন থেকে শুরু হওয়া ইন্টারন্যাশনাল টোকিও টয় শো নামের খেলনা মেলায় বিশেষ এ হেলিকপ্টার নজর কেড়েছে। খেলনা আগ্রহী তরুণদের জন্য এটি তৈরি করেছে জাপানি নির্মাতা সিসিপি। এক খবরে এ তথ্য জানিয়েছে ইকনমিক টাইমস।৫০ মার্কিন ডলার দামের ১১ গ্রাম ওজনের এ হেলিকপ্টারটি স্মার্টফোনের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। জাপানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ খেলনা প্রদর্শনীতে প্রযুক্তিপণ্য নির্মাতা অনেক প্রতিষ্ঠান ট্যাবলেট, স্মার্টফোনসহ নানা প্রযুক্তিপণ্য নিয়ে হাজির হয়েছেন। এ মেলা শেষ হচ্ছে ১৬ জুন।