ক্ষুদ্রাকৃতির তারহীন নেটওয়ার্ক অ্যাডাপ্টর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসুসের ছোট আকারের একটি ইউএসবি নেটওয়ার্ক অ্যাডাপ্টর বাজারে এসেছে। এন১০ মডেলের এ তারহীন অ্যাডাপ্টরটি মাত্র ৩ মিলিমিটার দীর্ঘ। এটি ২.৪ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এতে রয়েছে ডব্লিউপিএস উইজার্ড ফিচার এবং নেটওয়ার্কের নিরাপত্তা ব্যবস্থাপনায় রয়েছে ডব্লিউপিএ/ডব্লিউপিএ২ এনক্রিপশন পদ্ধতি। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এ অ্যাডাপ্টরের দাম এক হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি