ক্ষুদ্রাকৃতির পেনড্রাইভ বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্রাকৃতির পেনড্রাইভ অ্যাপাসার এএইচ১৩৪ বাজারে এসেছে। এক ইঞ্চি দৈর্ঘ্যের, খুব পাতলা এই পেনড্রাইভটির তথ্য ধারণক্ষমতা ৮ গিগাবাইট। দেখতে চাবির মতো পেনড্রাইভটি গাড়ির সিডি প্লেয়ারের ইউএসবি পোর্টে ব্যবহার করা যায়। সহজে বহনযোগ্য এবং ব্যবহারউপযোগী কম্পিউটার সোর্সের আনা পেনড্রাইভটির দাম ৮৫০ টাকা। —বিজ্ঞপ্তি