ক্ষোভ দ্রুত ছড়ায় সামাজিক যোগাযোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগে ক্ষোভ দ্রুত ছড়ায়
সামাজিক যোগাযোগে ক্ষোভ দ্রুত ছড়ায়

সম্প্রতি চীনের গবেষকেরা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে সবচেয়ে কার্যকর ও প্রভাবশালী আবেগ সংক্রান্ত এক গবেষণায় দেখেছেন, সামাজিক যোগাযোগে প্রভাবশালী আবেগ হচ্ছে মানুষের ক্ষোভ বা রাগ। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে কোনো আনন্দ বা ইতিবাচক ঘটনার আবেগের চেয়েও মানুষের ক্ষোভ বা রাগ এতে দ্রুত ছড়িয়ে পড়ে।

ফেসবুক, টুইটার, ওয়েবুর মতো সামাজিক যোগাযোগের সাইটগুলো এখন আবেগ প্রকাশের মোক্ষম জায়গায় পরিণত হয়েছে। আজকাল মানুষের মানসিক অবস্থার পূর্ণ-চিত্রই যেন পাওয়া যায় তার প্রোফাইলে। হাসি-কান্না, সুখ-দুঃখ-ক্ষোভ সবকিছুই এখন সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে শেয়ার করছেন অনেকেই।

চীনের গবেষকেরা টুইটারের মতো চীনভিত্তিক সাইট ওয়েবুর তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, সামাজিক যোগাযোগে ক্ষোভ দ্রুত ছড়ায়। গবেষকেরা ২০১০ সাল থেকে সাত কোটির বেশি টুইট নিয়ে গবেষণা করেন। এ গবেষণা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে তথ্য কীভাবে ছড়ায় তা জানতে সাহায্য করবে বলে গবেষকেরা জানিয়েছেন।