খবরের অ্যাপ আনছে ফেসবুক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নোটিফাই’ নামের খবরের অ্যাপ্লিকেশন আনছে ফেসবুক। ফেসবুকের এই অ্যাপ্লিকেশনটি দিয়ে ভোগ, ওয়াশিংটন পোস্ট ও সিবিএসের মতো প্রায় এক ডজন মিডিয়ার কনটেন্ট দেখা যাবে। মাইক্রোব্লগিং সাইট টুইটারের তৈরি মোমেন্টসের সঙ্গে প্রতিযোগিতা করতে নতুন এ অ্যাপ্লিকেশনটি তৈরি করছে ফেসবুক।
রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ফেসবুকের একটি ঘনিষ্ঠ সূত্রে ফেসবুকের খবরের অ্যাপ্লিকেশনটির তথ্য জানালেও আনুষ্ঠানিকভাবে ফেসবুক এ অ্যাপের কোনো ঘোষণা দেয়নি।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, নোটিফাই হবে ফেসবুকের তৈরি পৃথক একটি অ্যাপ। ব্যবহারকারীরা নির্দিষ্ট সংবাদপত্রের খবর পড়ার ও ব্রেকিং নিউজের নোটিফিকেশনের জন্য সাবসক্রাইব করতে পারবেন।