খবরের সারসংক্ষেপ জানাবে ‘সামলি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মার্টফোনের জন্য ‘সামলি’ নামের একটি অ্যাপ্লিকেশন তৈরি করে সবার নজর কেড়েছেন যুক্তরাজ্যের ১৭ বছর বয়সী নিক ডি’আলোইসিও। নিকের তৈরি এ অ্যাপ্লিকেশনটি পাঠকের কাছে খবরের সারসংক্ষেপ পৌঁছে দিতে পারে। এতে পাঠক পুরো খবর না পড়েও খবরের মূল বিষয়গুলো পড়ে নিতে পারেন। খবর বিবিসির।চালু হওয়ার পর ‘সামলি’ অ্যাপ্লিকেশনটি অ্যাপল অ্যাপস্টোরের শীর্ষ ১০ অ্যাপের তালিকায় স্থান করে নিয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের কাছ থেকে ইতোমধ্যেই ১০ লাখ ডলারেরও বেশি বিনিয়োগ পেয়েছে ডিআলোইসিওর সামলি। অ্যাপস্টোর থেকে বিনামূল্যেই ডাউনলোড করা যাচ্ছে সামলি অ্যাপ্লিকেশনটি।