খাঁটি সোনা তৈরির কারিগর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা এক ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন, যে ব্যাকটেরিয়া বিশেষ এক ধরনের বিষাক্ত তরল খেয়ে বর্জ্য হিসেবে ২৪ ক্যারেটের সোনা তৈরি করতে পারে। খবর ‘ওয়াশিংটন পোস্ট’-এর।গবেষক কাজেম কাশেফি ও অ্যাডাম ব্রাউন ব্যাকটেরিয়া থেকে সোনা তৈরির এ প্রক্রিয়া উদ্ভাবন করেছেন। গবেষকেরা জানিয়েছেন, প্রতিকূল বিষাক্ত পরিবেশে ‘কাপরিয়াভিদাস মেটালিডুরানস’ নামের এ ব্যাকটেরিয়া টিকে থাকে এবং গোল্ড ক্লোরাইড নামে বিষাক্ত তরল থেকে খাঁটি সোনা তৈরি করতে পারে। এ ব্যাকটেরিয়া পরীক্ষাগারে এনে ২৪ ক্যারেটের খাঁটি সোনা তৈরিতে সফল হয়েছেন তাঁরা। গবেষকেরা পরীক্ষাগারে ‘কাপরিয়াভিদাস মেটালিডুরানস’ ব্যাকটেরিয়াকে গোল্ড ক্লোরাইডের সঙ্গে রাখার পর তা থেকে খাঁটি সোনা পেয়েছেন। এ পদ্ধতিকে ‘মাইক্রোবায়াল অ্যালকেমি’ বলে অভিহিত করছেন তাঁরা। অ্যালকেমি হলো মধ্যযুগীয় রসায়নশাস্ত্র।গবেষক কাজেম কাশফি জানিয়েছেন, ‘প্রাকৃতিক বিষাক্ত পদার্থ হিসেবে গোল্ড ক্লোরাইডের তেমন কোনো মূল্য না থাকলেও ব্যাকটেরিয়া যখন তা খেয়ে খাঁটি সোনা হিসেবে প্রক্রিয়াজাত করে, তখনই তা মূল্যবান ধাতু হয়ে ওঠে।