খাইদাই উপপাদ্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিতের রাজ্যে উপপাদ্যের অভাব নেই। সেই ছোট বয়স থেকেই পিথাগোরাস ও ব্রহ্ম গুপ্তের উপপাদ্যের সঙ্গে পরিচয়। তবে সচরাচর পড়ার বইয়ে থাকে না—এমন কিছু উপপাদ্য আছে, যেগুলো বেশ মজার এবং সুস্বাদুও বটে।ধরো, তুমি আর তোমার বন্ধু মিলে একটি রেস্টুরেন্টে গেলে পিৎজা খেতে। সেখানে ওয়েটার পিৎজাটিকে আট টুকরো করে এনে দিলেন বটে, তবে ভাগ করার সময় বৃত্তাকার পিৎজার কেন্দ্রটা কোথায় আছে, সেটা ঠিকঠাক বুঝে উঠতে পারোনি বলে টুকরোগুলো সমান হয়নি। তুমি আর তোমার বন্ধু তো সমান পরিমাণে পিৎজা খেতে চাও। এখন কী করবে?ঠিক এই সমস্যা নিয়েই একটি উপপাদ্য আছে, নাম ‘পিৎজা উপপাদ্য’। এই উপপাদ্য অনুসারে তোমাদের যেটি করতে হবে তা হলো, দুজনেই চার টুকরো করে পিৎজা খাবে বটে, তবে কেউই পাশাপাশি দুটো স্লাইস খাবে না, একটা করে বাদ দিয়ে দিয়ে। তাহলেই দুজনে সমান পরিমাণে পিৎজা খেতে পারবে।পিজাতেই শেষ নয়, আছে বার্গারও—‘বার্গার উপপাদ্য’! একটি বার্গারে মোটামুটি তিনটি জিনিস থাকে—এক টুকরো মাংসের কিমা, এক স্লাইস পনির ও একই রকম দুই টুকরো রুটি। তুমি বার্গারটির ঠিক মাঝ বরাবর কেটে নিতে পারো। তবে এতে তিনটি জিনিসই যে সমান ভাগে ভাগ হবে তার নিশ্চয়তা নেই। তবে বার্গার উপপাদ্য বলে, হতাশ হওয়ার কারণ নেই, এমনভাবে এই বার্গারকে দুই ভাগ করা সম্ভব, যেন সব কটি জিনিসই সমান সমান অংশে ভাগ হয়।এবার তোমাদের জন্য ছোট্ট একটি সমস্যা।একটি পিৎজাকে এলোমেলো চারটি রেখা বরাবর কাটা হলে সর্বোচ্চ কতগুলো টুকরো পাওয়া যাবে। চেষ্টা করে দেখ বের করতে পারো কি না।তুষার চক্রবর্তী