খাগড়াছড়িতে জিপিএ-৫ ও পােসর হার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের এসএসসি পরীক্ষায় খাগড়াছিড়তে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে৷ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জেলায় সবচেয়ে ভালো ফলাফল করেছে।
জেলায় এ বছর পাসের হার ৮৩.১৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৭৫.০৩।
খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে৷ মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি কদমতলী উচ্চবিদ্যালয় থেকে ১৭ জন, তাইন্দং উচ্চবিদ্যালয় থেকে ১৩ জন, রামগড় সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১১ জন, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট উচ্চবিদ্যালয় থেকে ১০ জন, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয় থেকে ১০ জন, মাটিরাঙ্গা পাইলট উচ্চবিদ্যালয় থেকে আটজন, রামগড় বালিকা উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন, গুইমারা উচ্চবিদ্যালয় থেকে পাঁচজন, মাটিরাঙ্গা গুমতি উচ্চবিদ্যালয় থেকে চারজন ও মানিকছড়ি রাণী নিহারদেবী সরকারি উচ্চবিদ্যালয় থেকে দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে৷