খাজনা - কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দার্থ লেখ  শেষ অংশ

প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ৮ নম্বর প্রশ্নটি থাকে ‘শব্দের অর্থ লেখ’ এর ওপর।

রৌদ্র লেখে জয়
বর্গি — মারাঠা দস্যু
হানাদার — আক্রমণকারী
খাজনা — কর বা ট্যাক্স
শ্যামল — সবুজ, শ্যামবর্ণবিশিষ্ট
জোরে — তীব্রভাবে, প্রবলভাবে
লড়ে — যুদ্ধ করে
মুক্তি-সেনা —দেশের মুক্তির জন্য যাঁরা যুদ্ধ করেন
পায়রা — কবুতর
অপেক্ষা
খুশবু — সুগন্ধ
উদগ্রীব — খুব আগ্রহী
বিবিসি — যুক্তরাজ্যের বেতার কেন্দ্রের নাম
গণহত্যা — অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা
ট্রেনিং — কোনো বিশেষ বিষয়ে শিক্ষা দেওয়া বা নেওয়া, প্রশিক্ষণ
মুক্তিবাহিনী — শত্রুর দখল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছিল যে সেনাদল
মুক্তিযোদ্ধা — যিনি স্বাধীনতা ও মুক্তির জন্য যুদ্ধ করেন
ক্যাম্প — সৈনিক বা যোদ্ধাদের অস্থায়ী ঘাঁটি
মিলিটিরি — সামরিক বাহিনী।

শিক্ষক (প্রা.), আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা