খাজনার চেয়ে বাজনা বেশি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিন বোকোটি, দাম:১৮০ মার্কিন ডলার
রবিন বোকোটি, দাম:১৮০ মার্কিন ডলার

নতুন আইফোন বাজারে আসার আগেই আইফোনের জন্য বাজারে চলে এসেছে সুদৃশ্য নকশার কভার। যেমন বিচিত্র নকশার এসব কভার তেমনি দামের দিক থেকে তা অনেক বেশি।
যুক্তরাষ্ট্রে দুই বছরের চুক্তিতে একটি আইফোন ৫সি কিনতে যেখানে ৯৯ মার্কিন ডলার খরচ পড়ে সেখানে আইফোনের ভালো কভার কিনতে খরচ পড়বে ১০০ থেকে ৫০০ ডলারের কাছাকাছি। এতে খাজনার চেয়ে বাজনাই যেনো বেশি হয়ে পড়ছে!
ম্যাশেবলের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের বাজারে আইফোন ৫সির জন্য ভালো নকশার কভারগুলোর তালিকায় রয়েছে কেস-মেট ম্যাডিসন, সেক্টর৫ কেস, মালবেরি স্লেট, গুসি লোগো, পল স্মিথ, জিমি ক্রিস্টাল, রবিন বোকোটি, ডোলেক অ্যান্ড গাব্বানা, কন্টিনেন্টাল করটার, বারবেরি হার্ট প্রিন্ট কেস।’
১০০ থেকে ১৭০ মার্কিন ডলার দামের মধ্যে পাওয়া যাবে কেস-মেট ম্যাডিসন, সেক্টর৫ কেস, মালবেরি স্লেট, গুসি লোগো, পল স্মিথ কভারগুলো। এর মধ্যে কেস-মেটা ম্যাডিসন চামড়া ও ক্রিস্টালের, সেক্টর ৫ অ্যালুমিনিয়াম ও পলিমার, মালবেরি নরম চামড়ার তৈরি। আইফোনের জন্য জিমি ক্রিস্টাল, রবিন বুকাটি, ডলসে গাবানার কেসগুলো পাবেন ১৭০ থেকে ২০০ মার্কিন ডলারে।

কন্টিনেন্টাল কারটিয়ার, বারবেরি হার্ট প্রিন্ট কেসগুলো মূলত বিলাসবহুল কেস। চামড়ার তৈরি কন্টিনেন্টালের কভারটির দাম ২৮০ মার্কিন ডলার ও বারবেরি হার্ট প্রিন্ট কেসটির দাম পড়বে ৪৯৫ মার্কিন ডলার।
এর আগে ১০ সেপ্টেম্বর একসঙ্গে দুটি নতুন আইফোন বাজারে আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। আইফোন ৫সি এবং আইফোন ৫এস নামের এ দুটি আইফোনে নতুন সব সুবিধা যুক্ত করার কথা জানিয়েছে অ্যাপল। তুলনামূলক কম দামি আইফোন ৫সি পাঁচটি রঙে এবং আইফোন ৫ এস তিনটি রঙে পাওয়া যাবে। প্লাস্টিক এবং একধরনের ধাতুর সংমিশ্রণে তৈরি আইফোন ৫সির দাম একটু কম। এতে যুক্ত হয়েছে এ৬ চিপ, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, এইচডি ভিডিও ইত্যাদি। পেছনের খাপ প্লাস্টিকের হওয়ায় এটি পছন্দমতো পরিবর্তন করা যাবে। ২০ সেপ্টেম্বর থেকে নতুন এ আইফোন দুটি যুক্তরাষ্ট্রে কেনা যাবে। আইফোন ৫সি ১৬ গিগাবাইট আনকল পাওয়া যাবে ৫৪৯ ডলারে এবং ৩২ গিগাবাইট পাওয়া যাবে ৬৪৯ ডলারে। দুই বছরের চুক্তিতে এর দাম ৯৯ মার্কিন ডলার পড়বে।