
সঠিক উত্তরটি খাতায়লেখ অংশ-২
প্রিয় পরীক্ষার্থী, সমাপনী পরীক্ষার্থী শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-১
১২. কীটপতঙ্গ, পাখি ইত্যাদির মাধ্যমে উদ্ভিদের কোন প্রক্রিয়াটি ঘটে থাকে?
ক. শ্বসন খ. প্রস্বেদন গ. অভিস্রবণ ঘ. পরাগায়ন
উত্তর: ঘ. পরাগায়ন
১৩. কার্বন ডাই-অক্সাইড ও অক্সিজেনের জন্য কোনটি একে অন্যের ওপর নির্ভরশীল?
ক. উদ্ভিদ খ. প্রাণী গ. উদ্ভিদ ও প্রাণী ঘ. জড় ও জীব
উত্তর: গ. উদ্ভিদ ও প্রাণী
১৪. গাছপালা খাদ্য প্রস্তুতের জন্য বায়ু থেকে কী গ্রহণ করে থাকে?
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন গ. কার্বন ডাই-অক্সাইড ঘ. ক্লোরোফিল
উত্তর: গ. কার্বন ডাই-অক্সাইড
১৫. খাদ্যশৃঙ্খলের প্রাথমিক উপাদান কোনটি?
ক. ফড়িং খ. সবুজ উদ্ভিদ গ. ব্যাঙাচি ঘ. কেঁচো
উত্তর: খ. সবুজ উদ্ভিদ
১৬. একটি গাছের সালোকসংশ্লেষণ কখন ঘটে থাকে বলে তুমি মনে করো?
ক. সব সময় খ. দিনে গ. রাতে ঘ. সকালে
উত্তর: খ. দিনে
১৭. উদ্ভিদের পরাগায়ন ঘটে কিসের মাধ্যমে?
ক. গরু, ছাগল খ. কীটপতঙ্গ, পাখি গ. বায়ু, পানি ঘ. বাতাস, অক্সিজেন
উত্তর: খ. কীটপতঙ্গ, পাখি
১৮. বিভিন্ন প্রাণী ও কীটপতঙ্গের আবাসস্থল কোনটি?
ক. নদী খ. পাহাড় গ. উদ্ভিদ ঘ. বাড়ি উত্তর: গ. উদ্ভিদ
১৯. উদ্ভিদের পাতায় যে সবুজ কণিকা রয়েছে তার নাম কী?
ক. প্লাস্টিক খ. নিউক্লিয়াস গ. শিরা ঘ. ক্লোরোফিল
উত্তর: ঘ. ক্লোরোফিল
২০. উদ্ভিদ ও প্রাণী কোনটি ছাড়া বাঁচতে পারে না?
ক. বায়ু খ. পানি গ. বায়ু ও পানি ঘ. অক্সিজেন উত্তর: গ. বায়ু ও পানি
২১. উদ্ভিদের কোন অংশ প্রাণীর মাধ্যমে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে?
ক. কাণ্ড খ. পাতা গ. ফুল ঘ. বীজ উত্তর: ঘ. বীজ
২২. পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের ওপর নির্ভরশীল। কারণ কী?
ক. প্রাণী নিজে খাদ্য তৈরি করতে পারে না খ. উদ্ভিদ নিজের খাদ্য ব্যবহার করে গ. খাদ্যের অপচয় রোধ ঘ. উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না
উত্তর: ক. প্রাণী নিজে খাদ্য তৈরি করতে পারে না।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল