খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ মধ্যযুগেও ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ মধ্যযুগেও ছিল
খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ মধ্যযুগেও ছিল

মধ্যযুগে সন্ন্যাসীদের মধ্যে পরিমিত খাওয়াদাওয়ার যে প্রচলন ছিল, তা বর্তমান যুগের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের (ডায়েট) রীতির সঙ্গে অনেকটাই মিলে যায়। পশ্চিমা বিশ্বে ৫: ২ পদ্ধতির (সপ্তাহে টানা দুদিন ক্যালরি নিয়ন্ত্রণ এবং বাকি পাঁচ দিন স্বাভাবিক খাওয়া-দাওয়া) ডায়েটের মাধ্যমে শরীরের ওজন কমানোর ব্যাপারটি যথেষ্ট স্বাস্থ্যসম্মত না হলেও একসময় জনপ্রিয় হয়েছিল। যুক্তরাজ্যের ল্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের মধ্যযুগীয় ইতিহাস বিভাগের অধ্যাপক অ্যান্ড্রু জ্যতিস্কি বলেন, ওই যুগের সন্ন্যাসীরা স্বাস্থ্যসম্মত ও সহজ ডায়েট মেনে চলতেন। উপবাসের মাধ্যমেই তাঁরা খাদ্যদ্রব্যের প্রকৃতি এবং খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা অর্জন করতেন। টেলিগ্রাফ।