খাদ্যাভ্যাস বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেরু ভালুক বা পোলার বিয়ার প্রাণীটি সুমেরু অঞ্চলে প্রথমবারের মতো ডলফিন খেতে শুরু করেছে। নরওয়ের একদল বিজ্ঞানী বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। গত বছরের এপ্রিলে প্রথম এ ধরনের ঘটনা দেখতে পান স্থানীয় প্রাণী বিশেষজ্ঞরা। পরে এ রকম আরও পাঁচটি ঘটনা চিহ্নিত করা হয়। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণেই মেরু ভালুকের খাদ্যাভ্যাসে এই পরিবর্তন এসেছে বলে বিজ্ঞানীরা দাবি করছেন। প্রাণীটি সাধারণত সিল (সামুদ্রিক প্রাণী) খেয়ে জীবনধারণ করে। পোলার রিসার্চ সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নরওয়েজিয়ান পোলার ইনস্টিটিউটের বিজ্ঞানী জন আর্স বলেন, জলবায়ু পরিবর্তনের কারণেই মেরু ভালুকের খাদ্যতালিকায় নতুন প্রজাতি যুক্ত হচ্ছে। কারণ, নতুন নতুন প্রজাতি এখন উত্তর মেরুর দিকে আসছে। সুমেরু অঞ্চলের খাদ্যশৃঙ্খলের শীর্ষে অবস্থান করছে এই মেরু ভালুক। সুযোগ পেলে এরা ছোট তিমিও শিকার করে।
এএফপি।