খাবার টেবিলে ফোন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবার টেবিলে ফোন নয়
খাবার টেবিলে ফোন নয়

কারও সঙ্গে বসে খাচ্ছেন। তখন আপনার মনোযোগ হাতের মুঠোফোন বা স্মার্টফোনের দিকে। ব্যাপারটা আপনার সঙ্গীর জন্য নিঃসন্দেহে বিরক্তিকর। কারণ, আপনি তাঁকে উপেক্ষা করে অন্যের সঙ্গে কথা বলছেন অথবা ফেসবুক বা ইন্টারনেটে মনোযোগ দিচ্ছেন। জরুরি ও সংক্ষিপ্ত প্রয়োজন হলে অবশ্য ব্যাপারটা ভিন্ন। কিন্তু খাবার টেবিলে বসে ফোন ব্যবহার করা অনেক সময় কারও কারও অভ্যাসে পরিণত হয়। যুক্তরাজ্যের জীবনাচরণ বিশেষজ্ঞ উইলিয়াম হ্যানসন বলেন, বর্তমান যুগে আমাদের সামাজিক ও পেশাগত জীবনে মুঠোফোন একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই যান্ত্রিক অনুষঙ্গ থেকে খানিক মুক্তির জন্যই খাওয়ার সময়কে বেছে নেওয়ার সুযোগ রয়েছে। কাজেই সে সময় আপনার সামনের লোকজনকেই গুরুত্ব দিন, ফেসবুক-টুইটারের বন্ধুদের তো পরেও সময় দেওয়া যাবে। ইনডিপেনডেন্ট।