খাবারের নতুন ঠিকানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপেলিনের ভেতরটা এমন
অ্যাপেলিনের ভেতরটা এমন

শীতের মিষ্টি রোদ গায়ে জড়িয়ে বারান্দায় বসে জমল আড্ডা। এরই এক ফাঁকে ফরমাশের খাবার চলে এল সামনে। ধোঁয়া ওঠা পছন্দের খাবার খেতে খেতেই হয়তো শোনা যাবে পাখির ডাক। কারণ, বাড়ির সঙ্গেই ঘন সবুজ গাছে ঘেরা বাগান। আর এটা যদি হয় রাজধানীর ধানমন্ডিতে, না গিয়ে পারা যায়! ১৬ ডিসেম্বর থেকে গ্রামীণ আবহের সঙ্গে শহুরে জীবনের মিশেল ঘটিয়ে চালু হলো খাবারের রেস্তোরাঁ অ্যাপেলিন। ঢাকার জিগাতলা বাসস্ট্যান্ডের কাছেই মূল রাস্তার ধারে চোখে পড়বে রেস্তোরাঁটি।
অ্যাপেলিন রেস্তোরাঁটির অন্যতম স্বত্বাধিকারী হিমেল আশরাফ জানান, ‘মানুষ এখন শুধু বাইরে খেতেই আসে না, আড্ডা আর গল্পের জন্যও বেছে নেয় রেস্তোরাঁ। সে কথা মাথায় রেখেই আমরা রেস্তোরাঁটি সাজিয়েছি। সেই সঙ্গে খাবারের মান নিয়ে যাতে কোনো প্রশ্ন না ওঠে, তাই রান্নাঘর রাখা আছে উন্মুক্ত। যে কেউ চাইলেই খাবার বানানোর প্রক্রিয়া দেখে নিতে পারবে।’
পুরো রেস্তোরাঁয় রয়েছে মোট ছয়টা জোন। যেখানে ছোট-বড় যেকোনো পার্টির আয়োজন করা যাবে বাড়তি খরচ ছাড়াই। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত রেস্তোরাঁ খোলা থাকে। কাঠ, বাঁশ ইত্যাদির ব্যবহারে গ্রামীণ একটি আবহ ফুটিয়ে তোলা হয়েছে এখানে। নিজের গলায় প্রিয়জনকে গান শোনাতে এখানে কারাওকের ব্যবস্থা আছে। আছে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। খাবারের মধ্যে আছে থাই, চাইনিজ , ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ও বাংলা। ধানমন্ডি এলাকায় বসবাসরতরা চাইলে ফোনেও খাবার অর্ডার করে ঘরে বসে খেতে পারেন। যোগাযোগ: ০১৭৫৯৪৪৫৫৩৩।